সত্যের দূত হোন

আমাদের স্বাস্থ্য-শিক্ষা-বিনোদন সবকিছুতে মহাসড়ক হয়েছে ইন্টারনেট। কিন্তু এই মহাসড়কে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সড়কের সিগন্যাল সম্পর্কে না জানা বা বোঝার পাশাপাশি দুর্বৃত্তদের মাধ্যমেও দিন দিন এখানে আক্রান্তের সংখ্যাটা বাড়ছে। অনেকেই জেনে এবং না জেনে সাইবার দুর্বৃত্তদের শিকারে পরিণত হচ্ছেন। ‘উগ্র’ আচরণ ও ‘সহিংসতা’ এসবের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সমস্যা।

Become an Ambassador
উগ্রতা কি?

উগ্রতা কি? (What is Extremism?)

উগ্রবাদ অনেকটাই তাত্বিক যেখানে ব্যক্তি কিংবা সমষ্টি একধরনের উগ্র মতবাদ বা বিশ্বাসপোষণ করে থাকে। অন্যের মতামতকে সহ্য না করা ও নিজের মতকে একমাত্র মতামত হিসেবে গণ্যকরাই উগ্রবাদ। আর নিজের মত বা উদ্দেশ্য পূরণের জন্য যখন সহিংস উপায় অবলম্বন করা হয়তখন তা সহিংস উগ্রবাদে রূপ নেয়। উগ্রবাদী মনোভাবের কারনে সামাজিক শান্তি ও সম্প্রীতি নষ্টহয়। তাই আমাদের উচিত সত্যের প্রচার, পরমত সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি গড়ার জন্যঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো।

সহিংসতা থামাও

সহিংসতা থামাও (Stop Violence)

সহিংসতা বলতে আমরা বুঝি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অতিরিক্ত শাসন, যৌন হয়রানি প্রভৃতি। সহিংসতার বিভিন্ন রূপ লক্ষ্য করা যায়।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইচ্ছাকৃতভাবে শারীরিক শক্তি, ক্ষমতা ব্যবহার করে কারো ক্ষতি করা বা ক্ষতি করার হুমকি দেয়াকে সহিংসতা বলে। যার ফলে কোন ইনজুরি, মৃত্যু, মানসিক ক্ষতি, উন্নতিতে বাধা, বঞ্চনা হয় বা হওয়ার তীব্র সম্ভাবনা তৈরী হয়,তাই সহিংসতা।

নিরাপদ ইন্টারনেট
আমাদের প্রত্য়য়

ইন্টারনেটের এই অবাধ দুনিয়ায় প্রতিনিয়ত বিচরণ করছে সকল বয়সী ও শ্রেণিপেশার মানুষ।বাংলাদেশে ২০১৯ সাল পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৯ কোটি ৬১ লাখ ৭৬ হাজার।ইন্টারনেটের সুবিধা আমাদের জীবনধারাকে সহজ করেছে ঠিকই,কিন্তু এর কিছু নেতিবাচক দিকওরয়েছে। ইন্টারনেট ব্যবহারর ঝুঁকির বিষয়গুলো সম্পর্কে না জানার কারনে অনেকেই আজকাল নানাসমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রতিনিয়ত সাইবার অপরাধের শিকার হচ্ছেন অসচেতন ও অল্প সচেতনমানুষ। ইন্টারনেটের প্রকৃত সুবিধা ভোগের স্বার্থে নিরাপদ ইন্টারনেট ও সচেতনতার বিকল্প নেই।

আমাদের প্রোগ্রাম সমূহ


Icon 1

সুস্পষ্ট ধারণা লাভ

সহিংস উগ্রবাদ বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভ

Icon 2

কমিউনিটিতে কাজ

ট্রুথ অ্যাম্বাসেডর হিসেবে নিজের কমিউনিটিতে কাজ করার সুযোগ

Icon 3

জ্ঞান অর্জন

সাইবার জগতে নিরাপদ থাকার বিষয়ে সচেতনতামূলক জ্ঞান অর্জনের সুযোগ

Icon 4

অভিজ্ঞতা বিনিময়

সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ

Become a Truth Ambassador

Join our growing network of volunteers dedicated to stopping cyber violence, spreading awareness about safe internet usage, and promoting social harmony in local communities.

  • ✔️ Get exclusive training on digital safety.
  • ✔️ Lead workshops in your local community.
  • ✔️ Earn official certification for your contributions.
Apply Now (Google Form)
Truth Ambassadors

Get In Touch

Have questions about our programs or want to partner with us? Send us a message.